২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

খুলনায় ইঞ্জিন চালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী নিহত হয়েছেন। 

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2021, 04:33 PM

Updated : 02 Aug 2022, 06:02 PM

সোমবার সকালে খুলনা-মোংলা মহাসড়কে জয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিয়া খাতুন রিনা (৫০) রূপসা উপজেলার শিরগাতির কে এম হাবিবুর রহমানের স্ত্রী।

রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, রাজিয়া খাতুন রিনা সকালে পূর্ব রূপসা ঘাট থেকে ইঞ্জিনচালিত ভ্যানে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন।

“ভ্যানটি জয়পুরে একটেল টাওয়ারের সামনে পৌঁছালে চাকায় রিনার ওড়না পেঁচিয়ে যায়; এবং ঘটনাস্থলে তিনি মারা যান।”