২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষাঁড় বিক্রি করে ভাগ্য ফেরানোর আশা, বাধ সাধছে মহামারী

কোরবানির ঈদ সামনে রেখে পাঁচ বছর ধরে লালন পালন করা ষাঁড় কোরবানীর হাটে বিক্রি করে ভ্যগ্য ফেরাতে চান যশোরের শার্শা উপজেলার কৃষক আকরাম আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2021, 03:28 PM

Updated : 10 Oct 2022, 06:04 PM

তবে করোনাভাইরাসের এই পরিস্থিতিতে সেই কাঙ্খিত দামে ভাগ্য ফেরানা যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ষাঁড়ের মালিক।

আকরামের ষাঁড়ের নাম ‘বস’।যার দাম তিনি হেঁকেছেন ৩৫ লাখ টাকা। আর স্থানীয়ভাবে ষাঁড়টি ‘বেনাপোলের বস’ নামে পরিচিত।

যশোরের বন্দর নগরী বেনাপোল থেকে চার কিলোমিটার উত্তরের গ্রাম রঘুনাথপুরে বাড়ি আকরামের। তিনি ও তার স্ত্রী কালো রঙের ষাঁড়টিকে ৫ বছর ধরে সন্তানের মত লালন পালন করে আসছেন ।

আকরাম বলেন, ষাঁড়টিতে ৩০ মণ মাংস আছে। এর দৈর্ঘ্ ৮ ফুট। বয়স পাঁচ বছর। স্বাভাবিক খাবার খায়। ওজন ৩০ মণ। আট দাঁত।

ষাঁড়টি ৩৫ লাখ টাকায় বিক্রি করতে চাইলেও তিনি কিন্তু এখন পর্যন্ত ওই দামে কোনো ক্রেতা পাচ্ছেন না।

তিনি বলেন, “করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে পশুর হাটও বন্ধ। ফলে যে দাম চাইছি- সেটা পাওয়া কঠিন।“    

ইতোমধ্যেই এই ‘বেনাপোলের বস কে নিয়ে বেশ আলোচনা চলছে যশোরের শার্শা উপজেলায়।

স্থানীয়রা বলছেন, এটিই এবার জেলার অন্যতম বড় গরু। এটা দেশ সেরাও হবে। তবে এখন পর্যন্ত গরুটি কোনো হাটে তোলা হয়নি।

আকরাম বলেন, গরুটি বড় করার সময় তিনি স্বাভাবিকভাবে দানাদার ও লিকুইড খাদ্য হিসেবে খড়, বুট ও ছোলার ভুসি, গম, চিটা গুড়, ভিজানো চাল, খৈল, নেপিয়ার ঘাসসহ প্রাকৃতিক খাবার দিয়েছেন। মোটাতাজা করতে বিশেষ কোন পদ্ধতিও ব্যবহার করেননি।

ষাঁড়টি তিনি ৩০ লাখ টাকায় বিক্রি করতে আগ্রহী। ক্রেতারা ১৮-২০ লাখ টাকা দাম বলছেন। কোরবানি উপলক্ষ্যে অনেকেই যোগাযোগ করছেন। স্থানীয় একজন বেপারি এটির দাম ২০ লাখ টাকা পর্যন্ত বলেছেন। তিনি ৩০ লাখ টাকার জন্য অপেক্ষা করছেন।

ষাঁড়টির নাম বস কেন জানতে চাইলে  আকরাম আলির ছেলে তৌহিদ ইসলাম বলেন, কিছুদিন আগে ঢাকা থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের লোকজন আসছিল। তারা ষাঁড়টি ফিতে দিয়ে মেপে দেখে জানায়, এতে সাড়ে ২৭ মণ মাংস হবে। তাদেরই দেওয়া নাম ‘বেনাপোলের বস’৷

বেনাপোলের পশু চিকিৎসক মোহম্মদ আব্দুল্লাহ বলেন, প্রায় ৩ বছর ধরে বেনাপোলের বসকে আমি চিকিৎসা দিয়ে আসছি। কৃষক আকরাম আলী অনেক বেশি যত্ন নিয়ে গরুটি লালন পালন করেছে।

“তবে আকরাম করোনাকালিন এই সময় উপযুক্ত দাম পাবেন কি- না তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে ন্যায্য দাম না পেলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আগ্রহ হারিয়ে ফেলবেন।”

এদিকে বিশাল আকারের এই ষাঁড়টি দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছেন আকরাম আলির বাড়িতে।