চাঁদপুরে একদিনে ১৭ জন পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত
চাঁদপুরপুলিশ সুপার কার্যালয়ের ১৪ জনসহ ১৭ জন পুলিশ সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শনিবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ভাষা বীর এমএ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে শুক্রবার ৪৭ জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১৭ জনের পজেটিভ শনাক্ত হয়েছে।
চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, সম্প্রতি প্রায় প্রতিদিন ২ থেকে ৩ জন করে পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪৭ জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে ১৭ জন শনাক্ত হয়েছে।
বিষয়টি উদ্বেগের উল্লেখ করে তিনি বলেন, “লকডাউন বাস্তবায়নে পুলিশ রাস্তায় কর্মরত থাকায় এবং ব্যারাকে অনেকে ছোট পরিসরে বসবাস করায় এমনটি হতে পারে।”
