কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, আক্রান্ত ৩২৪
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও নয়জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আরও নয়জননের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট ২২১ জনের মৃত্যু হল।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৩০টি নমুনা পরীক্ষা করে ৩২৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার সাড়ে ৩৯ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫০ জন ছাড়িয়েছে।
এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে কোভিড শনাক্ত ২৩০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান।
তিনি বলেন, এসব রোগীর অক্সিজেন সাপোর্টে বর্তমানে ৫শ সিলিন্ডার হাতে আছে। এসব ভর্তি রোগীদের চিকিৎসা সেবায় অক্সিজেনসহ অন্যান্য প্রাসঙ্গিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এখনও রয়েছে। অধিকসংখ্যক রোগীর চাপ সামলাতে বাড়তি অক্সিজেনের যোগান দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছেন।
এদিকে জেলায় লকডাউন কার্যকর করার জন্য পুলিশ শহরের বিভিন্ন প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে।
