বগুড়া হাসপাতালে কোভিড আক্রান্ত চারজনের মৃত্যু
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে চারজনের মৃত্যু হয়েছে।
রোববার জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন বলেন, তাদের মধ্যে দুজন বগুড়ার এবং বাকি দুজন অন্য জেলার বাসিন্দা।
এরা হলেন, বগুড়ার সদরের রহিমা বেওয়া (৭৭), আদমদীঘি উপজেলার আলতাফুনেচ্ছা (৬২), জয়পুরহাট জেলার কামরুন নাহার (৪০) এবং সিরাজগঞ্জ জেলার মাজেদ আলী (৭২)।
এ চারজনসহ জেলায় মোট মৃতের সংখ্যা ৩৭৫ জন।
ডা. তুহিন জানান, ২৬ জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১২টি নমুনায় ৭৪ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৮ নমুনায় ৯ জনের, এন্টিজেন পরীক্ষায় ৬৬ নমুনায় ১০ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৬ নমুনায় ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৪৩৩ জন এবং সুস্থ হওয়ার সংখ্যা ১২ হাজার ৪৪১ জনে দাঁড়িয়েছে। এছাড়া বর্তমানে ৬১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
