২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা ও ফুফাত ভাইয়ের বিরুদ্ধে পর্নগ্রাফি মামলা কিশোরীর

ফেনীর এক কিশোরী তার অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে মা ও ফুফাত ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2021, 08:34 PM

Updated : 02 Aug 2022, 05:59 PM

সোমবার রাতে ১৩ বছর বয়সী ভুক্তভোগী এই কিশোরী দাগনভূঞা থানায় পর্নগ্রাফি আইনে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন ফেনী সদরের বাথানিয়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননী সুলতানা আক্তার সাদিয়া এবং দাগনভূঞা উপজেলার আশরাফপুর গ্রামের তানভীর।

আসামীরা সম্পর্কে এতে অপরের মামি-ভাগনে বলে জানিয়েছেন দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ।

মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে তার মায়ের সঙ্গে ফুফাত ভাই তানভীরের অনৈতিক সম্পর্ক চলছিল। একদিন তাদের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, ঘটনা ফাঁস হওয়ার ভয়ে গত ২৪ মে রাত ২টার দিকে ওই কিশোরীর ঘুমন্ত অবস্থায় নগ্ন ভিডিও মোবাইলে ধারণ করেন সাদিয়া ও তানভীর। ওই ঘুম ভেঙে গেলে তিনি এ ঘটনার প্রতিবাদ করেন।

এরপর সাদিয়া-তানভীরের সম্পর্কের বিষয়টি কাউকে জানালে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন বলেও মামলায় অভিযোগ করা হয়।

মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওসি জানান।