২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে নদনদীর পানি বাড়ছে

ফরিদপুরে বিভিন্ন নদনদীর পানি বেড়ে পাঁচ উপজেলার কয়েকটি স্থানে নদী পাড় ভাঙন শুরু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2021, 03:40 PM

Updated : 07 Apr 2022, 11:16 PM

ফরিদপুর পানি উন্নয়ন বের্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, প্রতিদিনই ফরিদপুরের পদ্মা, মধুমতি ও আড়িয়ালখাঁর পানি  বাড়ছে। তবে এখনও তা বিপদসীমার নিচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বেড়েছে পয়েন্ট ২৭ সেন্টিমিটার। বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ৭.০৬ সেন্টিমিটার দিয়ে  প্রবাহিত হচ্ছে।

“পানি বৃদ্ধি ফলে পাঁচটি উপজেলার কয়েকটি স্থানে নদী পাড় ভাঙন শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি প্রাথমিক প্রটেকশনের জন্য।”

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, “পানি বৃদ্ধির সঙ্গে নদীতে ভাঙন দেখা দেবে এটা স্বাভাবিক। তবে আমরা খোঁজখবর রাখছি। কোথাও জরুরি কিছু করার প্রয়োজন হলে পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে সেটি করা হবে। ”

পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।