২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে করোনাভাইরাস আক্রান্ত দুইজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2021, 06:04 PM

Updated : 02 Aug 2022, 05:57 PM

শুক্রবার ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

প্রয়াতরা হলেন, জুলেখা বেগম (৬০) জেলার ধোবাউড়া উপজেলার বাসিন্দা এবং মনোয়ারা খাতুন (৩০) জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, “গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় দুই নারীর মৃত্যু হয়েছে।” 

ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩২৮টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।