ময়মনসিংহে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ
ময়মনসিংহে চলমান কোভিড পরিস্থিতিতে নিষেধাজ্ঞা ভঙ্গ করে সমাবেশ করাকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর চরকালী বাড়ী দাখিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।
“এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে ‘বিনা উসকানিতে’ ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে । এতে বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়।”
এদিকে এ সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার এবং ২০টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে বলে জেলার কোতয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান।
