২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়ায় পুকুরে গোসল করতে গিয়ে দশ বছরের কম বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2021, 08:04 PM

Updated : 02 Aug 2022, 05:56 PM

রোববার দুপুরে গাবতলী উপজেলার ডিহি ডওর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম জানান।

মৃত সোহান (৯) ডিহি ডওরগ্রামের আব্দুল মজিদের ছেলে এবং সৌরভ (৮) রন্টু মিয়ার ছেলে। 

ডিহি ডওর গ্রামের শহিদুল ইসলাম জানান, সোহান ও সৌরভ দুপুরে গ্রামের এক পুকুরে গোসল করতে যায়। অনেক সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি ফিরে আসেনি।

এক পর্যায়ে স্বজনদের সন্দেহ হলে খোঁজাখুঁজি শুরু করে তারা। না পেয়ে দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা ওই পুকুরে নেমে তল্লাশি শুরু করে। ওই সময় দুজনের লাশ পাওয়া যায়।

ওসি জানান, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।