গাজীপুরে নতুন কোভিড আক্রান্ত ৪৮
গাজীপুরে একদিনে নমুনা পরীক্ষায় ৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৬১ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই হিসাবে শনাক্তের হার হলো ১৩ শতাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গাজীপুরে এ যাবত ৮৪ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৫৮ জন, রোগমুক্ত হয়েছেন ১০ হাজার ২৬৫ জন এবং মারা গেছেন ২১৯ জন।
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৪৪ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এনিয়ে গাজীপুরে মোট করোনা টিকা গ্রহণকারীর সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৯২৬ জন।
