২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বেড়েছে কোভিড শনাক্তের হার

ফরিদপুরে এক সপ্তাহে করোনাভাইরাস রোগী শনাক্তের হার বেড়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2021, 02:24 PM

Updated : 07 Apr 2022, 11:12 PM

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ১৪২টি করোনাভাইরাস পরীক্ষায় ৪২ জনের পজিটিভ রিপোর্ট আসে। জেলায় এ পর্যন্ত মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৭৪১ জনে দাঁড়িয়েছে; মারা গেছেন ১৮৪ জন।

তিনি বলেন, শনাক্তের হার পরীক্ষার ২০.৭৫ শতাংশ, মৃত্যুর হার আক্রান্তের ১.৭১ শতাংশ এবং সুস্থতার হার ৯৫.৪০ শতাংশ।

“করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতীয় ভ্যারিয়েন্ট আসার পর কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়ছে। ঈদের আগে তুলনামূলক ভাবে রোগী বৃদ্ধির হার কম ছিল।”

জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার বলেন, জেলায় করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। সরকারি নিদের্শনা অনুযায়ী জেলার সকল উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিদের্শনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না সে বিষয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।