২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ডাকবাংলোতে জুয়ার আসর, ইউপি সদস্য আটক

লক্ষ্মীপুরের রায়পুর জেলা পরিষদ ডাকবাংলোতে জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যসহ আট জনকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2021, 05:51 PM

Updated : 02 Aug 2022, 05:54 PM

উপজেলা পরিষদ সড়কের এই ডাকবাংলোতে শনিবার রাতে এই অভিযান চালানো হয় বলে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আজিজুর রহমান জানান।

আটকরা হলেন মো. কামাল হোসেন (৪৮), রায়পুরের সোনাপুর ইউপি সদস্য আবদুল্যাহ আল-মামুন (৩৬), ব্যবসায়ী আদুল্যাহ আল-মামুন (৩০), আবদুল্যাহ আল-মামুন (৩৫), ফজলুল হক (৫২), মো. রাসেল (৩৯), মো. বিল্লাল হোসেন (৩৩) ও জামাল হোসেন (৩৮)। 

রায়পুর জেলা পরিষদের তত্বাবধায়ক বিল্লাল হোসেন বলেন, “ঘটনার সময় আমি মসজিদে ছিলাম। এ সম্পর্কে কিছুই জানি না।”

লক্ষ্মীপুর জেলা ডিবি পুলিশের ওসি আজিজুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে এসআই টিপু সুলতান ঘটনার সময় অভিযান চালান। এক ইউপি মেম্বারসহ আট জুয়ারিকে আটক করা হয়েছে। তাদের জুয়া আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা বলেন, “এ বিষয়ে আমার জানা নাই। আজকেই সংবাদ পেলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”