২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কভার্ডভ্যান চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

গাজীপুরে কভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2021, 05:37 PM

Updated : 07 Apr 2022, 11:10 PM

বৃহস্পতিবার সকালে ঢাকা বাইপাস সড়কের কালীগঞ্জ উপজেলার নাগরীর রাথুরা দর্জিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মিরাজ আকন্দ (২০) রাথুরা গ্রামের সাদিকুল রহমান আকন্দের ছেলে। তিনি পূর্বাচল আদর্শ কলেজের একাদশ শ্রেণির প্রথমবর্ষের ছাত্র ছিলেন।

কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পর ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে মিরাজ মোটসাইকেল যোগে উলুখোলা এলাকা থেকে ঢাকা বাইপাস সড়কে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে কাঞ্চন ব্রিজগামী একটি কভার্ডভ্যান মিরাজের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিরাজ মারা যান।

দুর্ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করেছে নাওজোড় হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

নাওজোড় হাইওয়ে থানার উপ-পরিদর্শক সৈয়দ আবুল হাসেম বলেন, আবেদনের প্রেক্ষিতে লাশটি বিনাময়নাতদন্তে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।