২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে এক সহকারী নিহত

গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালকের সহকারী নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2021, 04:53 PM

Updated : 07 Apr 2022, 11:10 PM

মাওনা হাইওয়ে থানার ওসি  মো. কামাল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মেম্বারবাড়ি এলাকায়  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা হতাহত হন।

নিহত মো. মারুফ (১৩) জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার মানিক মিয়ার ছেলে।

ওসি বলেন, মেম্বারবাড়ি এলাকায় ফকিরা গার্মেন্ট নামে একটি কারখানার সামনে ময়মনসিংহগামী পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে  একটি ড্রাম্প ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই পিক-আপ চালকের সহকারী মারুফ নিহত হন।

তাছাড়া এ দুর্ঘটনায় পিকআপ চালক গুরুতর আহত হওয়ায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি কামাল হোসেন।