রংপুরে ভুয়া দন্ত চিকিৎসকের কারাদণ্ড
রংপুরে ভূয়া এক দন্ত চিকিৎসককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে নগরীর পায়রা চত্বরে হিসান মেডিসিন মার্কেটে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত এম এ আনছারী ওই মার্কেটের দ্বিতীয় তলায় দীর্ঘদিন ধরে দন্ত চিকিৎসা করে আসছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, আনছারী বিএমডিসি’র ভুয়া সার্টিফিকেট দেখিয়ে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করেছেন। তিনি তা স্বীকারও করেছেন। তার বয়স বিবেচনায় তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের ১৩ সহযোগিতায় এ অভিযানে বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। কমপক্ষে ৩০টি দোকানে বিভিন্ন অংকের জরিমানাও করা হয় বলে জানান তিনি।
