২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2021, 06:10 PM

Updated : 02 Aug 2022, 05:51 PM

কেরানীগঞ্জের জিনজিরার নজরগঞ্জ এলাকার এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

নিহত জান্নাতুল ফেরদৌস (২৪) পুরান ঢাকার কামরুল ইসলামের (৩৫) স্ত্রী এবং কামরাঙ্গীচরের মোশারফ হোসেনের মেয়ে। এ দম্পতি কেরানীগঞ্জের জিনজিরার নজরগঞ্জ এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই মাহাবুবুল রহমান হামিদ জানান, এ ঘটনায় বুধবার রাতে থানায় কামরুলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন নিহতের বাবা।

ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, গত বুধবার রাতে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর দেওয়া হয়।

পরে নজরগঞ্জের ভাড়াবাসায় গলায় ওড়না পেঁচানো ফাঁস দেওয়া সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবার করা মামলায় রাতেই কামরুলকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।