২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর সদরে পদ্মার ভাঙন

পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় ফরিদপুর সদরের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়েছে; ভাঙন আতঙ্কে রয়েছে দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2021, 05:26 PM

Updated : 10 Oct 2022, 05:59 PM

ইতোমধ্যে শহরতলীর গোলডাঙ্গি ও ডিগ্রির চর এলাকার পদ্মার একশত মিটার অংশ ভেঙে পড়েছে।

ফরিদপুরের সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তকুজ্জামান জানান, গত দুদিনে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় জেলার তার ইউনিয়নের ছোট আলী বিশ্বাসের ডাঙ্গি, বাসির মোল্লার ডাঙ্গি, কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি, শুকুর আলী বিশ্বাসের ডাঙ্গিতে নদী ভাঙন দেখা দিয়েছে।

এছাড়া নর্থচ্যানেল ও ডিগ্রির চর ইউনিয়নের সীমান্ত গোলডাঙ্গা ব্রিজ এলাকায় একশত মিটার নর্দীর গর্ভে চলে গেছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, “এই ভাঙন রোধ করতে না পারলে কয়েক হাজার মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্রুতই পদ্মার এ অংশের ভাঙন রোধে কাজ শুরু করার জন্য চেষ্টা করা হবে।“ 

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।