কুমিল্লায় ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
কুমিল্লার দাউদকান্দি থেকে দশ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার মোড়লহাট এলাকার শামসুল হকের ছেলে দুলাল হোসেন ও একই এলাকার আমিন আলীর ছেলে হুমায়ুন কবির।
এসআই বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান ঢাকা যাচ্ছে খবরে অভিযানে নামে জেলা ডিবি পুলিশের একটি দল। এর প্রেক্ষিতে টোলপ্লাজা এলাকায় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা মাদক পরিবহনের কথা অস্বীকার করে।
“পরে তাদের সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগে তল্লাশি চালানো হলে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় তাদের ব্যবহৃত নম্বার বিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।”
এ ঘটনায় দাউদকান্দি থানায় মাদক মামলা দায়ের এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
