২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গাড়ি চাপায় প্রাণ গেল দুজনের

ফরিদপুরে গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2021, 08:24 PM

Updated : 07 Apr 2022, 11:08 PM

সোমবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাসিমা বেগম (৪০) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামের শুকুর সর্দারের স্ত্রী এবং আবুল কালাম সওদাগর (২৮) মাদারীপুর জেলার শিবচর উপজেলার দাইয়ারচর গ্রামের চাঁনমিয়া সওদাগরের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, নিহত নাসিমা বেগম ও আবুল কালাম সওদাগর মোটরসাইকেলে করে ভাঙ্গার দিকে আসছিলেন।

পথে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী এলাকায় খুলনাগামী একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান নাসিমা।

দুর্ঘটনায় গুরুতর আহত আবুল কালাম সওদাগরকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে মারা যান তিনি।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

ঘাতক গাড়িটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।