২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীতে নৌকাডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে বাল্ক হেডর ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ যুবক বিদ্যুত মাঝির লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2021, 08:09 PM

Updated : 02 Aug 2022, 05:51 PM

সোমবার মাদ্রাসা নদীঘাট এলাকা থেকে বিদুতের মৃতদেহ উদ্ধার হয় বলে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান।

সিরাজদিখানের পূর্ব চান্দের চর গ্রাম এলাকায় ধলেশ্বরী নদীতে রোববার রাত ৮টায় নৌকা ডুবে বিদ্যুত মাঝি (৩৭) নিখোঁজ হন।

এক সন্তানের জনক বিদ্যুত মাঝি শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের হাসাড়া গ্রামের প্রয়াত রিয়াজউদ্দিন মাঝির ছেলে।

বিদ্যুতের স্বজনরা জানান, বিদ্যুত ও মামুন নৌকা করে বালুচর ইউনিয়নের পূর্ব চান্দের গ্রামের খাসকান্দি মাদ্রাসা বরাবর ধলেশ্বরী নদীর ঘাট দিয়ে অপর প্রান্তে রামকৃষ্ণদী যাওয়ার জন্য ছোট্ট খেয়া নৌকায় ওঠেন। নদীর মাঝে বাল্ক হেডর ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

নৌকার মাঝি ও মামুন তীরে উঠতে পারলেও বিদ্যুত  ধলেশ্বরীতে তলিয়ে যান।