২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় সাপের কামড়ে এক যুবক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2021, 06:47 PM

Updated : 02 Aug 2022, 05:51 PM

কাজিরচর গ্রামে রোববার রাতে ওই যুবককে সাপে কাটে বলে পরিবারের সদস্যরা জানান।

নিহত সিরাজুল ইসলাম সিরাজ (২৭) ওই গ্রামের মো. বারেকের ছেলে।

বারেক জানান, রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান সিরাজ। এই সময় সাপে কামড় দিয়েছে বলে সিরাজ চিৎকার করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলায় হাসপাতালে নিয়ে যান।

“সেখানে সাপের বিষের প্রতিষেধক না থাকায় চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। ঢাকা নেওয়ার আগেই রাত পৌনে ১২টার দিকে সে মারা যায়।”

স্থানীয়রা জানান, সিরাজকে দংশন করার পরও সাপটি সারারাত ওই ঘরেই ছিল। সকালে স্থানীয়রা সাপটি মেরে ফেলে।

এদিকে, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।