২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী হাসপাতালে কোভিড-১৯ ওয়ার্ডে একদিনে ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2021, 04:59 PM

Updated : 02 Aug 2022, 05:51 PM

রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান বলে জানান হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, ১০ জনের মধ্যে চারজনের পরীক্ষায় পজিটিভ এসেছে। বাকি ছয়জন পরীক্ষার আগেই মারা গেছেন। তাদের মধ্যে চারজন ছিলেন আইসিইউতে। ১০ জনের সাতজন রাজশাহীর। অন্যদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, পানবা ও নওগাঁয়।

সোমবার দুপুর পর্যন্ত এই হাসপাতালে ১৫৮ জন কোভিড-১৯ রোগী আছেন বলে তিনি জানান।

উপ-পরিচালক বলেন, ঈদের পর থেকে প্রতিদিন কোভিড-১৯ রোগী বাড়ছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আক্রান্তদের জায়গা দেওয়া যাচ্ছে না। এই রোগীদের বেশির ভাগ চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।