গরিব ছাত্রীকে মেডিকেলে ভর্তির সহায়তা বগুড়ার ডিসির
চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাওয়া এক দরিদ্র শিক্ষার্থীকে সহায়তা করেছেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
রোববার বিকালে তিনি ওই শিক্ষার্থীর হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন।
এই বিষয়ে তিনি বলেন, “টাকার অভাবে মেধা ঝরে পড়বে এটা হতে পারে না। কোনো শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে এজন্য সরকার সবকিছু করছে।”
পরিচয় প্রকাশে অনিচ্ছুক শিবগঞ্জ উপজেলার এই শিক্ষার্থী জানান, তার বাবা একজন পল্লি চিকিৎসক।
