২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধারের টাকা চাওয়ায় বন্ধুকে খুন

বগুড়ার গাবতলীতে ধারের টাকা চাওয়ায় এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2021, 01:40 PM

Updated : 07 Apr 2022, 11:07 PM

শুক্রবার রাত ১০টার দিকে গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামে এ ঘটনা ঘটে বলে

গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান।

নিহত আব্দুস সালাম (১৯) বালিয়াদীঘি গ্রামের সাজু প্রামাণিকের ছেলে।

নিহতের বাবা সাজু প্রামাণিক বলেন, তার ছেলে জীবন নামের এক বন্ধর সঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করত। বেশ কিছুদিন আগে সালাম জীবনকে ২০০ টাকা ধার দিয়েছিল। সম্প্রতি সালাম জীবনের কাছে সেই টাকা ফেরত চাইলে সে নানা অজুহাত দেখাচ্ছিল এবং সালামকে এড়িয়ে চলছিল।

“শুক্রবার রাতে সালাম বাড়ির পাশে জীবনকে দেখতে পেয়ে পাওনা টাকা চায়। টাকা না দিলে তার মোবাইল ফোন কেড়ে নিতে চায় সালাম। এ সময় জীবন টাকা দেওয়ার কথা বলে সালামকে পাওেশর একটি ফাঁকা স্থানে ডেকে নিয়ে পেটে ছুরিকাঘাত করে। এ সময় সালামের চিৎকারে লোকজন এগিয়ে গেলে জীবন পালিয়ে যায়।“

পরে গুরুতর অবস্থায় সালামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তার বাবা।

ওসি বলেন, সালাম আহত অবস্থায় জীবনের নাম উল্লেখ করে বিস্তারিত ঘটনা পরিবারের কাছে জানিয়েছিল। জীবনকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।’