২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

রাজশাহীতে একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2021, 02:24 PM

Updated : 07 Apr 2022, 11:07 PM

মহানগর পুলিশের দামকুড়া থানার ওসি মাহবুব আলম জানান, শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে পবা উপজেলার নতুন কসবা গ্রামের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমান আলীর (৩৫) বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।

আহত ট্রাকচালক ফায়সাল হোসেনের (৩২) বাড়িও একই এলাকায়।

ওসি বলেন, ধানবোঝাই নিয়ে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

“এতে ঘটনাস্থলেই ইমান নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় চালক ফয়সাল ট্রাক ভেতরে আটকা পড়েন।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ফয়সালকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠায় বলে জানান মাহবুব।