২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ৫ ঝুটের গুদাম

গাজীপুর শহরের কোনাবাড়ি আমবাগ এলাকায় আগুনে পাঁচটি ঝুটের গুদাম পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2021, 12:48 PM

Updated : 10 Oct 2022, 05:58 PM

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, শুক্রবার সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, প্রথমে স্থানীয় ঝুট ব্যবসায়ী উজ্জ্বল হোসেনের গুদামে আগুন লেগে তা পাশের পাঁচ ব্যবসায়ীর গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে পাঁচটি গুদাম ও গুদামের মালপত্র পুড়ে গেছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।