২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুই মটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন আরও দুইজন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2021, 11:59 AM

Updated : 07 Apr 2022, 11:07 PM

ভেড়ামারা থানার ওসি শাহ জামাল জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁকাপুল এলাকায় ভেড়ামারা-গোলাপনগর সড়কে তারা হতাহত হন।

নিহতরা হলেন উপজেলার গোলাপনগর গ্রামের মমিন হেসেনের ছেলে ময়নাল হক মিল্টন (২০) ও একই এলাকার আলম হোসেনের ছেলে শাকিল আহমেদ (২১)।

স্থানীয়রা জানান, মিল্টন বাড়ি থেকে মটরসাইকেলে করে গোলাপনগরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে শাকিলের মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলে দুটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন দুই মটরসাইকেলের চার আরোহী। স্থানীয়রা তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মিল্টন ও শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহত সাকিব (১৮) ও পল্লবকে (১৫) পরে ভেড়ামারা থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহ জামাল। পরিবার অভিযোগ না দেওয়ায় ময়নাতদন্ত না করেই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।