কভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ভ্যান আরোহীর
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় কভার্ডভ্যানের ধাক্কায় এক ভ্যান আরোহী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাইজার মিয়া (৩৪) গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের নিজাম উদ্দিন মিয়ার ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মনির আহমেদ বলেন, অমৃত ফুড কোম্পানির একটি কভার্ডভ্যান যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দেয়।
“এতে ভ্যান আরোহী ফাইজার ঘটনাস্থলেই নিহত এবং চালক চালক স্বপন মোল্লা আহত হন।”
ফাইজারের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানান মনির।
