যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত: যুবদল নেতা গ্রেপ্তার
যশোর ছাত্রদলের নেতার ওপর হামলার মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে শহরের মোল্লাপাড়া, রেল গেট এবং জিলা স্কুল এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ কোন্দলে যশোর সরকারি এমএম কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূর ইসলাম রুবেলকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালানো হয়।
ওই ঘটনায় রুবেলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় নয় জনের নাম উল্লেখসহ আরও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার আসামিদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
