২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ‘প্রেমিকাকে’ ছুরি মেরে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক কিশোরীকে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে কথিত কিশোর প্রেমিকের বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2021, 03:47 PM

Updated : 02 Aug 2022, 05:44 PM

নিহত পুজা সরকার (১৫) উপজেলার শোলাকুড়া গ্রামের পবিত্র সরকারের মেয়ে।

বাড়িতে ঢুকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে হত্যা করা হয় বলে বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এলাকার এক কিশোরের (১৪) সঙ্গে পূজার প্রেমের সম্পর্ক ছিল। কয়েক দিন আগে তাদের ভুল বোঝাবুঝি হয়। এ অবস্থায় অন্যত্র পূজার বিয়ের সিদ্বান্ত নেন তার বাবা।

“এতে ওই কিশোর ক্ষিপ্ত হয়ে পূজাদের বাড়ির উঠানে গিয়ে অতর্কিতে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ।”

হাসপাতালে নেওয়ার পথে পূজার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সঞ্জয়  এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মোস্তফা।