২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক কৃষকের জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2021, 10:27 PM

Updated : 10 Oct 2022, 05:55 PM

বুধবার মাওনা ইউনিয়নের পাথারপাড়া গ্রামে তারা কৃষক মো. তজুর দুই বিঘা জমির ধান কেটে দেন।

কৃষক তজু সাংবাদিকদের বলেন, লকডাউন থাকায় জেলার বাইরের শ্রমিক প্রয়োজনের তুলনায় কম এসেছে। এই কারণে অতিরিক্ত টাকায়ও শ্রমিক মিলছিল না। এদিকে ধান পেকে খেতেই ঝরে পড়ার উপক্রম হচ্ছিল।

“তাই বাধ্য হয়ে স্ত্রী শাহনাজ বেগমকে নিয়েই ধান কাটা আরম্ভ করি।”

গাজীপুর জেলা ছাত্রলীগ সদস্য নাছির মোড়ল বলেন, “শ্রমিক সংকট ও অর্থের অভাবে কৃষক তজু স্ত্রীকে নিয়ে ধান কাটছেন সংবাদে ছাত্রলীগের প্রায় ৩০ জন নেতাকর্মীসহ তার দুই বিঘা খেতের ধান কেটে ঘরে তুলে দিয়েছি।”

নাছির বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রেই কৃষকের পাশে দাঁড়াতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ বাস্তবায়নে গাজীপুর জেলা ছাত্রলীগ অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে।”

এলাকার কোনো কৃষক সহায়তা চাইলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবে বলেও তিনি জানান।

কৃষক তজু ও তার স্ত্রী শাহনাজ বেগম পাশে দাঁড়ানোর জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

এই ধান কাটায় অংশ নেওয়াদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নাছির মোড়ল, শ্রীপুর উপজেলা ছাত্রলীগ নেতা হৃদয় শেখ, পৌর ছাত্রলীগ নেতা শান্ত শেখ, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল মিয়া, জেলা ছাত্রলীগ নেতা মোস্তফা মনোয়ার রাতিন, জয় মোড়ল, মাহমুদুল হাসান দ্বীপ, তারেক, সোহান, টিপু, অংকুর ও শিপন।