২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে করোনাভাইরাসে প্রাণ হারাল আরও ৩ জন

গাজীপুরে করোনাভাইরাসে একদিনে আরও তিন জন মারা গেছেন। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2021, 09:46 PM

Updated : 07 Apr 2022, 11:01 PM

সোমবার জেলার সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৩৯ জনের। এতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫৪ জন; মারা গেছেন তিন জন।

“এই নিয়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল।”

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন সদরে ৩৬ জন, কালিয়াকৈরে নয় জন, শ্রীপুরে পাঁচ জন, কালীগঞ্জে তিন জন এবং কাপাসিয়ায় এক জন।