২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

মাদক নিয়ন্ত্রণ আইনে শাহবাগ থানার মামলায় কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2021, 12:15 PM

Updated : 02 Aug 2022, 05:39 PM

মৃত জাহাঙ্গীর আলম (৪০) গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

শুক্রবার রাতে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জেলার মো. আবু সায়েম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার রাতে হঠাৎ কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

“এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর পৌনে ১০টার দিকে চিকিৎিসক মৃত ঘোষণা করেন।”

মস্তিষ্কে রক্তক্ষরণে জাহাঙ্গীরের মৃত্যুর প্রাথমিক ধারণার কথা চিকিৎসককে উদ্ধৃত করে জানান তিনি।