আশুলিয়ায় শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগন লেগে ৪০ টিরও বেশী ঘর পুড়ে গেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বুধবার আশুলিয়ার জামগড়া এলাকার আব্বাসিয়া মার্কেটের পিছনের একটি শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি তিনি।
