২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আদালত স্থানান্তরের প্রতিবাদে আইনজীবীরা

ফরিদপুর থেকে পাঁচটি আদালত জেলার ভাঙ্গা উপজেলায় স্থনান্তরের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2021, 12:47 PM

Updated : 10 Oct 2022, 05:50 PM

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের পর সমাবেশ করেছেলেন তারা।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসীমউদ্দিন মৃধা জানান, সম্প্রতি ফরিদপুর থেকে দেওয়ানি ও ফৌজদারির পাঁচটি আদালত ভাঙ্গা উপজেলায় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। গত ৪ মার্চ ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালত স্থানান্তরে ইতিবাচক মতামত দিয়ে আইন মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছেন। স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করার জন্য গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য আইজীবীরা আদালত বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।