নারায়ণগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাংচুর
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির এক নেতার বাড়িতে হামলা চালিয়ে যানবাহনসহ ভাংচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকালে আড়াইহাজারে কৃষ্ণপুরায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য জুয়েল আহমদের বাড়িতে আওয়ামী লীগ-ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের এ হামলায় যুবদলের কেন্দ্রীয় এক নেতাসহ আটজন আহত হয়েছে বলেছেন বিএনপির নেতারা।
তাদের অভিযোগ, হামলায় কেন্দ্রীয় যুবদল নেতা নজরুল ইসলাম আজাদ, জুয়েল আহমদ, আকবর হোসেন, জাকির হোসেন, আলমগীর হোসেন, ইয়াছিন, কালামসহ আটজন আহত হয়েছেন।
“পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা চলে গেছে।”
এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য জুয়েল আহমদ অভিযোগ করেন, মঙ্গলবার বিকেল ৪টার দিকে আড়াইহাজারে কৃষ্ণপুরায় তার বাড়িতে কেন্দ্রীয় যুবদলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ দাওয়াত খেতে আসেন।
“পরে তারা ভাত খাওয়া অবস্থায় কেন্দ্রীয় যুবদল নেতা নজরুল ইসলাম আজাদের উপর হামলা চালায়।”
হামলাকারীরা নজরুল ইসলাম আজাদের পাজেরো জিপটিসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে এবং দু’টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় অভিযোগ করেন তিনি।
এসব অভিযোগের বিষয়ে জানতে সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি শরীফ আহম্মেদ এবং আওয়ামী লীগ নেতা শামীম মিয়ার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
