২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় ২ নারী নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2021, 12:34 AM

Updated : 02 Aug 2022, 05:25 PM

কোনাবাড়ী-সালানা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হরতকিতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফুটপাতে তারা নিহত হন।

তারা হলেন- উপজেলার বক্তারপুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী আয়েশা আক্তার (৩২) ও টাঙ্গাইল সদর উপজেলার নরসিনপুর এলাকার আব্দুল্লাহর স্ত্রী জোবেদা বেগম (৩০)।

দুইজনেই ওই এলাকার মাহমুদ জিন্স কারখানার শ্রমিক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানান, দুই শ্রমিক কারখানা ছুটি হলে বাসায় ফেরার জন্য বের হন। এ সময় গাজীপুরগামী মালবোঝাই একটি ট্রাক ফুটপাতে উঠে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই তারা নিহত যান।

ওসি ফারুক বলেন, নিহত দুই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।