২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কভার্ড ভ্যানের চাপায় নারী নিহত

গাজীপুর শহরে বাইক থেকে রাস্তায় পড়ার পর কভার্ড ভ্যানের চাপায় এক নারী নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2021, 11:44 PM

Updated : 02 Aug 2022, 05:25 PM

শহরের শিববাড়ি মোড় এলাকায় শুক্রবার সন্ধ্যায় তিনি নিহত হন বলে সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।

নিহত কাকলি আক্তার (২২) মাদারীপুর সদর উপজেলার ধূরাইল কপালিকান্দি এলাকার মহসিন হোসেন সজিবের স্ত্রী।

ওসি রফিকুল বলেন, শহরের পশ্চিম ভুরুলিয়া এলাকার দেলোয়ার ফকিরের বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন মহসিন। প্রায় দুই মাস আগে তাদের বিয়ে হয়। সন্ধ্যায় তারা মোটরসাইকেলে করে বেড়াতে বের হন। মোটরসাইকেলটি শিববাড়ী মোড় এলাকায় গেলে ঢাকা-শিমুলতলী সড়কে পেছনে বসা কাকলি পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কভার্ড ভ্যানের চাপায় তিনি আহত হন।

স্থানীয়রা তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাকলিকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি রফিকুল।

তিনি বলেন, পুলিশ কভার্ড ভ্যানের চালক মো. শাহজাদাকে (২৮) আটক করেছে। শাহজাদ রংপুরের তারাগঞ্জ থানার ঘনিরামপুর এলাকার আতিয়ার রহমানের ছেলে। পুলিশ কভার্ড ভ্যানটি জব্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।