২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাইক ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ নিহত ২

গাজীপুরে ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2021, 06:54 PM

Updated : 07 Apr 2022, 10:44 PM

তারা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের জরুন মিরপুর এলাকার মো. কালু শেখের ছেলে আব্দুল আজিজ (৩৮) ও একই এলাকার আল আমিন (৩২)।

পেয়ারাবাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃস্পতিবার বেলা ১১টার দিকে তারা নিহত হন বলে বাসন থানার এসআই নাহিদ জানান।

তিনি বলেন, আজিজ ও আমিন কোনাবাড়ি থেকে মোটরসাইকেলে করে ভোগড়া যাচ্ছিলেন।

“পথের চালক নিয়ন্ত্রণ হারালে ইস্পাতের সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। দুইজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই তারা নিহত হন।”

খবর পেয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই নাহিদ বলেন, পুলিশ মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।