কক্সবাজারে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত
কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী মিনিবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সংলগ্ন লম্বাবিল এলাকায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে (কক্সবাজার-টেকনাফ সড়ক) এ দুর্ঘটনা ঘটে বলে জানান হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম।
এদের মধ্যে সোহানার মৃত্যু হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে আনার পর বলে জানান এসআই নুরে আলম।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সংলগ্ন লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী পালকি পরিবহনের একটি মিনিবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
“আহত ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদরে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার আগে ওই ব্যক্তির মূত্যু হয়েছে বলে জানিয়েছেন।”
এসআই জানান, নিহতদের মধ্যে তিনজনের লাশ হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে এবং একজনের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
