২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল আত্মসাৎ: মনিরামপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান কারাগারে

ত্রাণের ৫৪৯ বস্তা চাল আত্মসাৎ মামলায় যশোরের মনিরামপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুকে কারাগারে পাঠিয়েছে আদালত।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2021, 04:03 PM

Updated : 02 Aug 2022, 05:24 PM

যশোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক রোববার সকালে এই আদেশ দেন।

আদালতের পিপি ইদ্রিস আলী জানান, গত বছর ৪ এপ্রিল খুলনার মহেশ্বরপাশা থেকে যশোরের মনিরামপুরের উদ্দেশে পাঁচ ট্রাক সরকারি ত্রাণের চাল আসে। তার মধ্যে এক ট্রাক চাল গুদামে না রেখে স্থানীয় ভাই ভাই রাইস মিলে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫৪৯ বস্তা চাল উদ্ধার এবং মিল মালিক ও ট্রাকচালককে আটক করে। এই চালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এসআই তপন কুমার সিংহ বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা করেন। এ ঘটনায় আটক দুইজন আদালতে জবানবন্দি দেন। তারা ভাইস-চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ কয়েকজনের নাম প্রকাশ করেন।

তদন্ত শেষে উত্তম চক্রবর্তী বাচ্চুসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

পিপি ইদ্রিস বলেন, সকালে উত্তম চক্রবর্তী বাচ্চু আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জু করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।