কক্সবাজারে অস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটকের খবর জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার ওমরখাল ব্রিজ সংলগ্ন নুর হাসেমের বাড়ির সামনে থেকে সোমবার রাতে তাদের আটক করা হয়।
এরা হলেন- টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকের আমির হোসেনের ছেলে ছৈয়দ হোসেন (৫৫) ও মুচনি রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আজিজুল হকের ছেলে বদি আলম (২০)।
পরে আটক দুজনের তথ্যে ওই বস্তাগুলো থেকে দেশীয় দশটি বন্দুক উদ্ধার করা হয় বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করেছে র্যাব।
