২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু

নওগাঁর ধামইরহাটের দেবিপুর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2020, 04:31 PM

Updated : 18 Aug 2022, 04:18 PM

সোমবার সকালে ধামইরহাট উপজেলার তার গ্রামের বাড়ি কমলপুরে দাফন করা হয়েছে। এর আগের রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মারা যান তিনি।

নিহত মতিয়ার রহমান (৪৫) উপজেলার খেলনা ইউপির কমলপুর গ্রামের  ইয়ারউদ্দিন মন্ডলের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে ধামইরহাট থানার ওসি আব্দুল মোমিন জানান, নিহত মতিয়ার গত রোববার সকালে জমি সংক্রান্ত কাজে নওগাঁ শহরে যান। নওগাঁ থেকে দুপুরে বাসে বাড়ি আসার পথে ধামইরহাট উপজেলার দেবিপুর বাসস্ট্যান্ডে নামেন।

এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় মতিয়ার গুরুতর আহত হন। তাকে সাথ সাথে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ নেই বলেও জানান ওসি মোমিন।