২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় ডাকপিয়ন নিহত

নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় এক ডাকপিয়ন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নওগাঁপ্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2020, 07:31 PM

Updated : 18 Aug 2022, 04:17 PM

ধামইরহাট থানার ওসি আব্দুল মোমিন জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার আলমপুর ইউনিউনের বীরগ্রাম এলাকায় তিনি নিহত হন।

নিহত বজলুর রহমান (৬৫) আলমপুর পোস্ট অফিসে বেসরকারিভাবে ডাকপিয়নের দায়িত্ব পালন করতেন।

আলমপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. হাফিজুর রহমান বলেন, বজলুর রহমান বাইসাইকেলে করে চিঠি বিলি করতে যাচ্ছিলেন। পথে মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে রাজশাহী নেওয়ার পথে  বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

এ ঘটনার বিচার চেয়েছেন ধামইরহাট পোস্ট অফিসের পোস্টাল অপারেটর ফটিকচন্দ্র মাহাতো।

তবে সন্ধ্যা পযর্ন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি বলে ওসি আব্দুল মোমিন জানিয়েছেন।