২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ধানক্ষেতে ব্যবসায়ীর লাশ

রংপুর নগরীর এক ধানক্ষেত থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2020, 02:36 PM

Updated : 18 Aug 2022, 04:16 PM

বুধবার সকালে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের পেছনের দোলাপাড়া এলাকার এক ধানক্ষেত থেকে লাশ উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত মিজানুর রহমান মিজান (৩৮) নগরীর মধ্য বাবুখাঁ এলাকার রইসউদ্দিনের ছেলে। লালবাগ হাটের সুপারি ব্যবসায়ী ছিলেন তিনি।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার এসআই ওবায়দুল ইসলাম বলেন, স্থানীয়রা সকালে ধানক্ষেতে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

“আমরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।”

এসআই আরও জানান, নিহত এই সুপারি ব্যবসায়ী নগরীর মধ্য বাবুখাঁ এলাকার রইসউদ্দিনের ছেলে। তিনি লালবাগ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ছিলেন।

এদিকে তাজহাট থানা পুলিশের ওসি আখতারুজ্জামান প্রধান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটির পরিচয় শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেন তিনি।