২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোংলায় হরিণের মাংসসহ আটক ৪

বাগেরহাটের মোংলায় পাচারের সময় হরিণের মাংসসহ চারজনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2020, 01:15 AM

Updated : 18 Aug 2022, 04:14 PM

মোংলা থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোংলার হলদিবুনিয়ার বাইল্লার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন- জপতোষ মণ্ডল (৩৮), টিটু মণ্ডল (২৭), নাজমুল মল্লিক (৪৯) ও অনিমেষ মণ্ডল (৩৮)।

তাদের বাড়ি বাগেরহাটের মোংলা, খুলনা ও গোপালগঞ্জ জেলায় বলে পুলিশ জানিয়েছে।

এসআই জাহাঙ্গীর বলেন, চার ব্যক্তি সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে বৌদ্ধমারী হয়ে মোটরসাইকেলে করে চাঁদপাই ইউনিয়নের হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটক করে। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সুন্দরবনে প্রবেশ এবং হরিণ শিকার করে পাচারের চেষ্টার অভিযোগে বন আইনে মামলা করে।

“তাদের কাছ থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।”

আদালতের মাধ্যমে মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয় বলে তিনি জানান।