২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সড়ক থেকে লাশ উদ্ধার, পুলিশ বলছে গাড়ির পিষ্ট হয়ে মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলায় সড়ক থেকে অজ্ঞাত পরিচয় একজনের লাশ উদ্ধার করে পুলিশ বলছে, ভারী কোন যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2020, 01:24 PM

Updated : 10 Oct 2022, 07:38 PM

মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, উপজেলার নওগাঁ-রাজশাহী সড়কের চেয়ারম্যানের মোড় থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের বয়স আনুমানিক ৪০ বছর বলে পুলিশ ধারণা করলেও তার বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি। 

ওসি বলেন, নওগাঁ-রাজশাহী সড়কে এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

গভীর রাতে সড়ক পার হবার সময় ভারী কোন যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির শরীর ছিন্নভিন্ন হয়ে যায় বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।