২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 04:34 PM

Updated : 08 Apr 2022, 01:45 AM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফেরিগুলো গন্তব্যে রওনা হয় বলে বিআইডব্লিউটিসির এজিএম সফিকুল ইসলাম জানান।

এর আগে নৌপথ কুয়াশার কারণে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সফিকুল বলেন, “কুয়াশার কেটে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশায় বয়া বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।”

এই রুটি ফেরি বহরের ১৬ ফেরির মধ্য ১৩টি চলাচল করছে। এদিকে এই রুটে ৮৭টি লঞ্চ ও সাড়ে ৪ শ' স্পিডবোট চলাচল শুরু হয়েছে বলে জানান তিনি।