নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তিকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান জানান, রাতে কোনো এক সময় মৌচাক এলাকায় ওই অজ্ঞাত ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
“নিহতের গলাকাটা ও মুখমণ্ডল কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে।”
বিকেল ৪টা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি জানিয়ে তিনি বলেন, তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
